আগের দিন চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা হেরেছে। পরের দিন রিয়াল মাদ্রিদ জিতেছে। বার্সেলোনার জন্য কোয়ার্টার ফাইনালের বাধা পেরুতে অসম্ভবকে সম্ভব করতে হবে। এমন সব মনভাঙা ব্যাপার স্যাপারের মধ্যে বুধবার রাতে বার্সেলোনা ভক্ত সমর্থকরা আরেকটি বড়সড় ধাক্কা খেলেন। এল ক্ল্যাসিকোতে খেলতে পারবেন না নেইমার! ২৩ এপ্রিল স্পেনের লা লিগার মহা গুরুত্বপূর্ণ ওই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে শৈল্পিক দ্বৈরথে নামা হবে না ব্রাজিলিয়ান সুপারস্টারের।
শুধু তাই না। প্রাপ্ত টানা তিন ম্যাচের নিষেধাজ্ঞার জন্য লিগের এমন কঠিন সময়ে বার্সেলোনা পাবে না ২৫ বছরের বিশ্ব তারকাকে। রেফারির সাথে অসদাচরণের জন্য এই শাস্তি নেইমারের।
আসলে শনিবার লিগে মালাগার সাথে ২-০ গোলে হারা ম্যাচে লালকার্ডের জন্য এমনিতে অটোমেটিক এক ম্যাচে নিষিদ্ধ নেইমার। রেফারির সাথে ওই ম্যাচে বাজে ব্যবহারের জন্য পেয়েছেন বাড়তি দুই ম্যাচের নিষেধাজ্ঞা। সব মিলিয়ে ৩ ম্যাচে খেলা হবে না নেইমারের। স্প্যানিশ ফুটবল সংস্থা আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়ে দিয়েছে বুধবার।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম