দুই বছর পর বাংলাদেশ বেতারে গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। বাংলাদেশ বেতারের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘গানের ভুবন’-এ গেয়েছেন তিনি। সম্প্রতি বেতারের শেরই বাংলা নগর, আগারগাঁও-এর নিজস্ব স্টুডিওতে গানগুলোর রেকডিং হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন লায়লা পারভীন কেয়া। অনুষ্ঠানটি সম্পর্কে তপন চৌধুরী বলেন, ‘দীর্ঘ দুই বছর পর আবারও বেতারে গাইলাম। ভালো লাগলো। এখন অনেক টেলিভিশন চ্যানেল তবুও বেতারে গেয়ে তৃপ্তি পাই।’
ফখরুল করিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সম্পদনা করেছেন মো. লিয়াকত হোসেন। প্রযোজনা করেছেন ফারজানা।
গানে গানে চার দশক অতিক্রম করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তপন চৌধুরী। নব্বই দশকে জনপ্রিয়তা পাওয়া এ শিল্পী ১৩ বছর পর তার নতুন একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন শ্রোতাদের কাছে। ৭ জানুয়ারি নিজের জন্মদিনে ‘ফিরে এলাম’ নামের অ্যালবামটির মোড়ক খুলবেন তিনি। শুধু তাই নয়, এ দিন তিনি আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেবেন তার শিল্পীজীবনে অবদান রাখা সাত গুণী ব্যক্তিত্বকে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম