মাত্র ২৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ‘স্টার ট্রেক’ অভিনেতা অ্যান্তন ইয়েলসিন। সড়ক দুর্ঘটনায় রোববার মারা যান তিনি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ইয়েলসিনের নিজ বাড়িতে রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন নির্মাতা জে জে আব্রাম, অভিনেত্রী-নির্মাতা জুডি ফস্টার প্রমুখ। ইয়েলসিন অভিনীত ‘স্টার ট্রেক বিয়ন্ড’ মুক্তি পাবে ২২ জুলাই।
স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মিস্টার মার্সেডিজ’ সিরিয়ালে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হন ইয়েলসিন। শিশুশিল্পী হিসেবে ইয়েলসিন ক্যারিয়ার শুরু করেন। বেশ কিছু জনপ্রিয় সিরিজ ও সিনেমায় দেখা যায় তাকে। এর মধ্যে আছে স্টিভেন স্পিলবার্গের এমি অ্যাওয়ার্ডজয়ী সিরিজ ‘টেকেন’। ২০০১ সালের ‘হার্টস অব আটলান্টিস’ সিনেমাটি তাকে পরিচিতি এনে দেয়। ২০০৬ সালের ‘আলফা ডগ’-এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ফলশ্রুতিতে ‘স্টার ট্রেক’ সিরিজের সর্বশেষ দুই সিনেমায় অভিনয়ের সুযোগ পান।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম