আবার নতুন আমিরি চমক। দঙ্গলের আকাশছোঁয়া সাফল্যের পর এবার আমির খান তৈরি হচ্ছেন তার আগামী ছবি ঠগস অফ হিন্দোস্তান-এর জন্যে। প্রকাশিত হল এই ছবিতে আমির খানের ফার্স্ট লুক। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত এই ছবিতে একেবারে অন্য লুকে দেখা যাবে আমির খানকে। একগাল দাড়ি আর পাকানো গোঁফ জোড়ায় পাল্টে গিয়েছে আমিরের লুক। এই ছবিতে একেবারে ছিপছিপে ফিট অবতারে পাওয়া যাবে তাকে।
লেখক ফিলিপ মেডোস টেলরের উপন্যাস কনফেশনস অফ আ ঠগ-এর উপরে ভিত্তি করেই তৈরি হচ্ছে এই ছবি। তবে এখানেই শেষ নয় চমকের। এই ছবিতে একই ফ্রেমে দেখা যাবে বিগ বি অমিতাভ বচ্চন এবং আমির খানকে। তবে দর্শকদের এখনও বেশ অনেকদিনই অপেক্ষা করতে হবে এই ছবি দেখার জন্যে। ২০১৮ সালের দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা ঠগস অফ হিন্দোস্তান-এর।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম