নরসিংদীর রায়পুরা উপজেলায় আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবে আট জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২০ জন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম।
ওসি সাংবাদিকদের বলেন, ট্রলারটি যাত্রীবোঝাই করে একটি মাজারে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। উদ্ধার কাজ চালানোর জন্য ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে বলে জানান তিনি।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম