পটুয়াখালীর কুয়াকাটায় সাগরে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্রের লাশ পাওয়া গেছে।শনিবার সকালে কুয়াকাটা সংলগ্ন সাগরের এক কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এক জেলের জালে প্লাবন আহমেদের লাশ উঠে আসে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার দুপুরে কুয়াকাটায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন মাগুরার এই ছাত্র।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এএসপি মীর ফসিউর রহমান বলেন, মাগুরা সদরের বেলনগর গ্রামের মো. মোশারেফ হোসেনের ছেলে প্লাবন তার বন্ধু নেওয়াজের সঙ্গে শুক্রবার দুপুরে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হন। “বহু স্থানে খোঁজাখুঁজির পর শনিবার সকাল ৬টার দিকে নুরুজ্জামাল নামের এক জেলের জালে তার লাশ আটকা পড়ে।” লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
প্লাবন আহমেদ মাগুরা হোসেন শহীদ সরওয়ারর্দী কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। বৃহস্পতিবার নেওয়াজ ও প্লাবন কুয়াকাটায় বেড়াতে আসেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম