পপলু ইকরাম এর একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে টোকিও এর ইতাবসী কুরিতসু গ্রিন হলে। উত্তরণ কালচারাল গোষ্ঠী জাপান এর সহযোগিতায় বিমান কুমার পোদ্দারের আয়োজনে অনুষ্ঠানে গজল এবং আধুনিক বাংলা গান গেয়ে প্রবাসীদের মুগ্ধ করে বাংলাদেশ থেকে আগত পপলু ইকরাম।
নিয়াজ আহমেদ চৌধুরী, গোলাম আলী, জগজিৎ সিং সহ নাম করা সব সঙ্গীত শিল্পীদের বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করে পপলু ইকরাম। উপস্থাপনা করেন নিয়াজ আহমেদ জুয়েল। গায়ককে ফুলের শুভেচ্ছা জানান প্রবাসীদের পক্ষ থেকে বিমান কুমার পোদ্দার এবং কুমিল্লা সোসাইটি পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জালাল জাবেদ।
ছবি এবং ভিডিওঃ তানিয়া মিথুন
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম