পাকিস্তানের বেলোচিস্তানের একটি হাসপাতালের সামনে বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। সোমবার স্থানীয় সময় সকালে বিস্ফোরণটি ঘটে। এক খবরে জানিয়েছে ডন। বেলোচিস্তানের মুখ্যসচিব আকবর হারিফল জানান, বেলোচিস্তানে কোয়েটা হাসপাতালের সামনে বিস্ফোরণটি ঘটে। ঘটনার সময় বেশ কয়েকজন আইনজীবি এবং সাংবাদিক উপস্থিত ছিলেন। তারা প্রদেশটির বার অ্যাসোশিয়েশনের সাবেক প্রেসিডেন্টের মুত্যৃতে সেখানে গিয়েছিলেন।
প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতি হামলা বলে ধারণা করছে প্রদেশটির পুলিশ।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম