প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সুনামগঞ্জের শাল্লায় আসছেন। সেখানে তিনি আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকার কৃষকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। উপজেলা সদরের শাহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত হেলিপ্যাডে রোববার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শাল্লায় আধাঘণ্টা বিশ্রামের পর সকাল সাড়ে ১০টায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। পরে প্রধানমন্ত্রী শাহেদ আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম