অনলাইন ডেস্ক: সিনেমার প্রয়োজনে সবকিছুই করতে পারেন আমির খান। এবার ‘দঙ্গল’-এর জন্য ভেঙেছেন অতীতের সব রেকর্ড। চার মাসে তিনি হেঁটেছেন ১ হাজার কিলোমিটার। ‘দঙ্গল’ নির্মিত হচ্ছে কুস্তিগীর মহাবীর ফোগাতের জীবনী অবলম্বনে। ২২ কেজি ওজন বাড়িয়ে ইতোমধ্যে সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং শেষ করেছেন আমির। এরপর কম বয়সী চরিত্রে অভিনয়ের জন্য ওজন কমান এ বলিউড অভিনেতা।
টানা চারমাস চেষ্টা-চরিত্র করে ২৫ কেজি ওজন কমিয়েছেন আমির খান। এর জন্য প্রতিদিন নিয়ম করে ৭ থেকে ৯ কিলোমিটার হেঁটেছেন। ওই হিসেবে ১ হাজার কিলোমিটার হাঁটতে হয়েছে। এছাড়া পাহাড় চড়া, সাইকেল চালানো, খাবার গ্রহণে অনুসরণ করেছেন বিশেষজ্ঞদের পরামর্শ। এর আগে ‘গজিনি’, ‘থ্রি ইডিয়টস’, ‘ধুম থ্রি’, ‘পিকে’র জন্য শরীরের উপর পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন আমির। ‘দঙ্গল’-এর কাছে সেসব পরীক্ষা কিছুই না।
ওজন বাড়ানোর পর আমিরকে নিয়ে রীতিমতো শঙ্কিত পরিবার ও চিকিৎসকরা। কিন্তু দমে যাওয়ার পাত্র নন তিনি। শারীরিক অসুবিধা সত্ত্বেও বাড়তি ওজন নিয়ে অভিনয় করেছেন। সব মিলিয়ে বজায় রেখেছেন মিস্টার পারফেকশনিস্ট উপাধি।
‘দঙ্গল’ পরিচালনা করছেন নিতেশ তিওয়ারি। মুক্তি পাবে চলতি বছরের ২৩ ডিসেম্বর।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম