মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৭তম আসরে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইথিওপিয়া ও বতসোওয়ানার ১২০ সুন্দরীকে টপকে সেরা ৪০ এ স্থান করে নিয়েছেন জেসিয়া।
জেসিয়া এই খবর ফেসবুকে শেয়ার করে লিখেছেন, সবাইকে ধন্যবাদ। প্রতিযোগিতার হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে আমি বিজয়ী হয়েছি। মিস ওয়ার্ল্ড ২০১৭ প্রতিযোগিতায় সেরা ৪০-এ নির্বাচিত হয়েছি আমি। আমার জন্য দোয়া করবেন।
পুরান ঢাকার মেয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলামের বাবা মনিরুল ইসলাম পেশায় ব্যবসায়ী, মা রাজিয়া সুলতানা গৃহিণী। ১৮ বছর বয়সী জেসিয়া সাউথপয়েন্ট একাডেমি থেকে ‘ও’ লেভেল সম্পন্ন করে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশুনা করছেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম