আর্ল রবার্ট মিলার হতে যাচ্ছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস অনুমোদন করলে শীঘ্রই মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাটের জায়গায় দেখা যাবে মিলারকে। মার্কিন মেরিন কোরের সাবেক কর্মকর্তা মিলার পররাষ্ট্র দফতরের হয়ে কাজ করে আসছেন ১৯৮৭ সাল থেকে। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন। এল সালভেদর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও ইরাকে মার্কিন দূতাবাসে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও আর্ল রবার্ট মিলার কাজ করেছেন। আর ২০১৪ সাল থেকে তিনি আফ্রিকার দেশ বতসোয়ানায় রাষ্ট্রদূতের পালন করে আসছেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম