এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতে শক্তিশালী চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারানোর পর তিনি দলকে এ অভিনন্দন জানান।
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। সেই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল শক্তিশালী চাইনিজ তাইপে। তবে শক্তিমত্তায় যে বাংলাদেশ তাদের চেয়ে এগিয়ে সেটিই প্রমাণ করলো। শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একক আধিপত্য বিস্তার করে চাইনিজ তাইপেকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে চূড়ান্ত পর্বে চলে গেল বাংলাদেশের মেয়েরা।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম