প্রেস রিলিজ
টোকিও, ৬ সেপ্টেম্বর ২০১৮
জাপানের উত্তরাঞ্চলে অবস্থিত হোক্কাইডোতে আজ সকালে ৬.৭ মাত্রার এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনেছে। ঐ অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সাথে দূতাবাস যোগাযোগ করেছে। এখন পর্যন্ত কোন বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায় নাই। ভুমিকম্প পরবর্তী মৃদু কম্পন চলমান রয়েছে বলে জানা গেছে। দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।
ইতোমধ্যে দূতাবাস একটি হেল্পলাইন চালু করেছে (+৮১-৮০-৪০৬৫৬৬০১ অথবা +৮১-৮০-৪৪৫৬১৯৭১)। আক্রান্ত এলাকায় বসবাসরত সকল বাংলাদেশিকে যথাযথ সতর্কতা অবলম্বনের জন্য এবং যেকোন তথ্য/সহায়তার জন্য হেল্পলাইনে যোগাযোগ করার জন্য বিনিত অনুরোধ করা যাচ্ছে।
মুহা. শিপলু জামান
দ্বিতীয় সচিব (প্রেস)
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম