ডেস্ক রিপোর্ট // বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা জেলার আয়োজনে হাজী ইসমাইল রোডস্থ আবাসিক কার্যালয়ে আজ এতিম শিশু ও মানবাধিকার কর্মিদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কমিশনের সিনিয়র সহ সভাপতি, জাপান থেকে প্রকাশিত নিহন বাংলা ডট কমের উপদেষ্টা সম্পাদক শাহ মামুনুর রহমান তুহিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিশনের সদর দপ্তরের ডেপুটি গভর্নর আলহাজ্ব শেখ আব্দুল্লাহ। দোয়া পরিচালনা করেন শামসুল উলুম মসজিদের সম্মানিত ঈমাম সাহেব এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন যথাক্রমে, জেলা সাধারণ সম্পাদক বেলায়েত এইচ জিয়া, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী খোকন, এড: অলকা নন্দা দাস, জয়নাল আবেদীন বাবলু, এড: মনিরুজ্জামান, এড: লিয়াকত হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মাসুদ, ডাঃ ঈসা, মিসেস তাসলিমা বেগম, বাদল মুন্সী, হাসনাইন অপু, শেখ আরিফ হোসেন অনি, খালেক শিকদার, শাহ মাহরুজ রাইয়্যান প্রমুখ।

Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম