মুক্তির আগেই ‘বাহুবলী জ্বরে’ আক্রান্ত হায়দারাবাদ। শুক্রবার সিনেমাটি মুক্তি পাচ্ছে। এর ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ বুধবার থেকেই সিনেমার টিকিট সংগ্রহের জন্য সিনেপ্রেমীদের উন্মাদনা চোখে পড়ে। শহরের এক সিনেমা হল থেকে অন্য সিনেমা হলে হন্যে হয়ে ঘুরেছেন তারা। সিনেমার টিকিট সংগ্রহের জন্য দীর্ঘ লাইনের ভিডিও-ও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। একটি ভিডিওতে দেখা গেছে, টিকিটের লাইন তিন কিলোমিটার ছাড়িয়েছে। প্রসাদ ইম্যাক্স থিয়েটারের সামনের ও সুদীর্ঘ লাইন দেখা যায়। ‘বাহুবলী : দ্য কনক্লুসন’ সিনেমার আগাম টিকিটের জন্য লাইনের ছবি বুধবার সকাল ৭টার। কেউ কেউ টিকিট হাতে পেয়ে হাসিমুখে বাড়ি ফিরেছেন। আবার কাউকে হতাশ হতে হয়েছে।
হায়দারাবাদে সিনেমার সাধারণ টিকিটের দাম আড়ইশো টাকার বেশি নয়। কিন্তু ‘বাহুবলী’ দেখার যা আগ্রহ তাতে ৬০০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে টিকিট। কালোবাজারে তো টিকিট ১ থেকে ৪ হাজার টাকায়ও বিক্রি হচ্ছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম