ইরান বিশ্বের ১৫তম বৃহত্তম অর্থনীতির দেশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ (ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড)। আগামী ২০২১ সালের মধ্যে
স্পেন, সৌদি আরব ও কানাডাকে পেছনে ফেলে ইরান এই অবস্থানে উঠে আসবে বলে সংস্থাটি মন্তব্য করেছে।
সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী ২০১৭ সালে ইরানের জিডিপি বা মোট দেশজ উৎপাদন ছিল মার্কিন মুদ্রায় ১৬৪৪ বিলিয়ন ডলার (বা এক লাখ ৬৪ হাজার ৪০০ কোটি ডলার)। এরই আলোকে দেশটি বিশ্বের ১৮তম বৃহত্তম অর্থনীতি। ২০২১ সালে ইসলামী প্রজাতন্ত্রের এই দেশটির জিডিপি হবে ২ হাজার ৯৫ বিলিয়ন ডলার বা দুই লাখ একুশ হাজার কোটি ডলার। অপরদিকে চীনের জিডিপি ২০২১ সালে হবে ২৩ হাজার ১৫৯ বিলিয়ন ডলার এবং এর ফলে ওই বছর চীন হবে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি। ওই বছরেই মার্কিন জিডিপি হবে ১৯ হাজার ৩৯০ বিলিয়ন ডলার এবং ভারতের জিডিপি হবে নয় হাজার ৪৫৯ বিলিয়ন ডলার। ফলে এ দুটি দেশের অর্থনীতি হবে যথাক্রমে বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতি।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম