আয়োজনটির নাম ‘’ঈদ ভোজন’’। এমন নামেই টোকিওতে ঈদ পুনর্মিলনী আয়োজন করেছিল জাপান প্রবাসীদের প্রিয় মুখ মোঃ মোস্তাফিজুর রহমান জনি ও তানজু দম্পতি।
গেল ১০ সেপ্টেম্বর রোববার ছুটির দিনে ২০১৭ টোকিওর আদাচি শহরের আইয়াসে কাইকান নামক হলে আয়োজিত ‘ঈদ ভোজন’ নামক এই আয়োজনে অংশ গ্রহণ করে বিপুল সংখ্যক জাপান প্রবাসীরা।
ছবি বড় করে দেখতে চাইলে ছবির উপর ক্লিক করুন
জনি-তানজুর সুহৃদগন সহ প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে ঈদের আনন্দ উপভোগ করে। রকমারি দেশীয় খাবারে ভোজন করানো হয় অথিতিদের। কমিউনিটির প্রিয়মুখ কাম্রুল আহসান জুয়েল এর পরিচালনায় বিনোদন এবং বিশেষ ঈদ কুশল বিনিময়ের আয়োজন করে জনি-তানজু দম্পতি। গান , আবৃতি , কৌতুক ,শুভেচ্ছা বক্তব্য অতিথিরা উপভোগ করেন এবং জনি-তানজু কে বিশেষ ভাবে ধন্যবাদ দেয়।
প্রায় তিন শতাধিক অতিথকে ঈদ ভোজন করিয়ে আনন্দ পেয়ছেন বলে নিহনবাংলা কে জনিয়েছেন জনি এবং তানজু। তারা সকলের দোয়া প্রত্যাশী।
স্থিরচিত্র ও সূত্রঃ রহমান মনি (জাপান প্রতিনিধি, স্পাতাহিক)
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম







