বাংলাদেশী বংশোদ্ভুত, যুক্তরাজ্য পার্লামেন্টের এমপি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশবিষয়ক বাণিজ্যদূত, রুশনারা আলী বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করতে পাঁচ দিনের সফরে শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার উদ্বৃতি দিয়ে জানা যায়, তার আনুষ্ঠানিক সফর শুরু হবে রবিবার থেকে।
রুশনারা আলীর নেতৃত্বে যুক্তরাজ্যের রেল কোম্পানিগুলোর একটি বাণিজ্যিক প্রতিনিধিদল গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করেছিল। যুক্তরাজ্যের মূল বাজার হিসেবে চিহ্নিত দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক গড়তে ও অর্থনৈতিক অগ্রগতিতে সাহায্য করতে ২০১২ সালে বাণিজ্যদূতের কর্মসূচি চালু করা হয়। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিমুখী বাণিজ্য ২৩০ কোটি পাউন্ডে দাঁড়িয়েছে। সেই সঙ্গে বাংলাদেশে সবচেয়ে বড় বৈদেশিক বিনিয়োগকারী দেশ হলো যুক্তরাজ্য। শতাধিক ব্রিটিশ কোম্পানি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে রেল, ব্যাংকিং, জ্বালানি, অবকাঠামো, পরামর্শ ও শিক্ষার মতো খাতে কার্যক্রম চালাচ্ছে। আর বাংলাদেশ থেকে রফতানির তৃতীয় সর্বোচ্চ গন্তব্য দেশ হলো যুক্তরাজ্য।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম