শুক্রবার ভারতের পুনেতে নির্মাণাধীন ভবন ধসে পড়লে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গুরুতর আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে বালেয়ার্দি এলাকার নির্মাণাধীন ১৫ তলা ভবনটি ধসে পড়ে। ধসের সময় ১৫ তলায় অন্তত ১৩ জন নির্মাণ শ্রমিক কাজ করছিল।
উদ্ধার কাজে প্রশিক্ষিত কর্মীদের পাশাপাশি এগিয়ে আসেন স্থানীয়রা। ভবন ধসের কারণ এখনও জানা যায়নি। তবে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম