মডেলিংয়ে পিয়া জান্নাতুলের জনপ্রিয়তা আকাশ চুম্বি! অভিনয়েও তিনি নজর কেড়েছেন নাটক-চলচ্চিত্রে। নিজের গ্ল্যামারের দ্যুতি ছড়িয়ে পিয়া একাধিকবার বিশ্বের বিভিন্ন দেশের মঞ্চেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। রোববার দুপুরে পিয়া জানালেন দারুণ এক খবর। বিশ্ব বিখ্যাত ম্যাগাজিন ‘ভোগ’র ‘কভার গার্ল’ হতে যাচ্ছেন পিয়া। এই সুবাদে পিয়াই হচ্ছেন ‘ভোগ’র প্রচ্ছদে স্থান পাওয়া প্রথম বাংলাদেশি নারী মডেল। এর আগে মডেল আসিফ আজিম ‘ভোগ’র প্রচ্ছদে প্রথম বাংলাদেশি মডেল হিসেবে ফটোশুটে অংশ নেন।
দারুণ এই অর্জনে উচ্ছ্বসিত পিয়া। সম্প্রতি তিনি ‘ভোগ’র ফটোশুটে অংশ নিয়েছেন। সে কারণে গত সপ্তাহে দু’দিনের সফরে মুম্বাই গিয়েছিলেন। ফটোশুট শেষে তিনি এখন দেশে। পিয়া বলেন, ‘ভোগ’ ম্যাগাজিন কর্তৃপক্ষ বাংলাদেশের অনেক মডেলের প্রোফাইল দেখেন। তারপর তারা অনলাইন থেকে আমার প্রোফাইল দেখে চুজ করেন। পরে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেন। তাদের সঙ্গে কথা বলে ভালো লাগে। তাছাড়া ‘ভোগ’ বিশ্বের ওয়ান অব দ্য বেস্ট ম্যাগাজিন। সেজন্য কাজটি করেছি। ম্যাগাজিনটির অক্টোবর সংখ্যার প্রচ্ছদে থাকছি আমি।’
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম