আগের ম্যাচে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোয় শীর্ষে ওঠার সুযোগ ছিল বার্সেলোনার। কিন্তু মালাগার বিপক্ষে জ্বলে উঠতে পারলো না তারকাসমৃদ্ধ দলটি। উল্টো হারের তেতো স্বাদ নিয়েই ফিরতে হলো লুইস এনরিকের দলকে। শনিবার রাতে লা লিগায় মালাগার মাঠে ২-০ গোলে হারে বার্সেলোনা। এই নিয়ে শেষ তিনটি অ্যাওয়ে ম্যাচের দুটিতে হারলো তারা। গত মাসে দেপোর্তিভো লা করুনার মাঠে ২-১ গোলে হেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা।
এবারের লিগে এখন পর্যন্ত হওয়া ৩১ রাউন্ডে মাত্র দুটি ম্যাচেই গোল করতে ব্যর্থ বার্সেলোনা এবং দুটিই এই মালাগার বিপক্ষে। গত নভেম্বরে ঘরের মাঠে লিগের প্রথম পর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম