মালয়েশিয়ার মেব্যাংক চ্যাম্পিয়নশিপে ভালো শুরু পেয়েছেন সিদ্দিকুর রহমান। পারের চেয়ে তিন শট কম খেলে ১১ জনের সঙ্গে যৌথভাবে ১৯তম স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেছেন বাংলাদেশের সেরা এই গলফার। কুয়ালা লামপুরের সাউজানা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে বৃহস্পতিবার তিনটি বার্ডি, একটি ইগল ও দুটি বোগি করেন সিদ্দিকুর।
পারের চেয়ে নয় শট কম খেলে শীর্ষে রয়েছেন স্কটল্যান্ডের মার্ক ওয়ারেন।
২০১৭ সালে সিদ্দিকুর এ নিয়ে এশিয়ান ট্যুরের তৃতীয় আসরে খেলছেন। দেশের কোর্সে খেলা সর্বশেষ টুর্নামেন্ট বসুন্ধরা বাংলাদেশ ওপেনে দ্বিতীয় হন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম