টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। স্বল্পদৈর্ঘ্যর ফরমেটে জাতীয় দলে জার্সি গায়ে আর দেখা যাবে না তাকে। এমন সময়ে মাশরাফির প্রতি সম্মান ও ভালাবাসা জানাতে ‘মাশরাফি’ শিরোনামের গানের লিরিক্যাল ভিডিও প্রকাশ হলো। এইচটিএমের ইউটিউব চ্যানেলে গানটি উম্মুক্ত হয়েছে শনিবার সন্ধ্যায়। এর উদ্যোক্তা ও গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীতায়োজন করেছেন রুম্মান চৌধুরী। কণ্ঠ দিয়েছেন আবরার রহমান সিয়াম।
গানটির শুরুর কথাগুলো এমন— ‘সময়ের পোস্টারে লিখে যাও তুমি বাংলাদেশের নাম, হৃদয় গভীর থেকে জানাই তোমায় হাজারো সালাম। তুমি জেতো, তুমি জেতাও, তুমি বোঝে বিজয়ের ভাষা। মাশরাফি মাশরাফি তুমি কোটি প্রাণের আশা, মাশরাফি মাশরাফি তুমি লাল-সবুজের ভালোবাসা।’
রবিউল ইসলাম জীবন বলেন, ‘প্রায় দুই বছর আগে মাশরাফি ভাইকে নিয়ে গানটির কথা লিখি। তিনি পড়ে পছন্দ করেন। এরপর সুর ও সঙ্গীতায়োজন করে গানটি শোনানো হয়। তিনি মন দিয়ে শোনেন ও ভালোলাগার কথা জানান। অফিসিয়াল ভিডিওর অপেক্ষায় এতদিন গানটি প্রকাশ করা হয়নি। কিন্তু টি-টোয়েন্টি থেকে বিদায়ের দিনে মাশরাফির প্রতি সম্মান জানাতে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ হলো। আমার বিশ্বাস মাশরাফি ভক্তরা গানটি পছন্দ করবেন।’
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম