Breaking News

মুক্তির আগেই ৫০০ কোটির ঘরে বাহুবলী ২!

মুক্তির আগেই ৫০০ কোটির ক্লাবে ঢুকে গিয়ে এমনই চমক দিল ‘বাহুবলী ২’। ২০১৫-তে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী’র প্রথম ভাগ। এস এস রাজামৌলির সেই সিনেমা সর্বকালের সমস্ত রেকর্ড ভেঙে প্রথম ভারতীয় সিনেমা হিসাবে প্রবেশ করেছিল ৫০০ কোটির চৌহদ্দিতে। তবে সেটা ছবি মুক্তির পর। সিক্যুয়েলে সেই রিকর্ডও ভাঙল বাহুবলী। মুক্তির আগেই পার হল ৫০০ কোটির গণ্ডি। ২৮ এপ্রিল মুক্তি পাবে বাহুবলীর শেষ ভাগ ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। একই সঙ্গে তামিল, তেলুগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে এই ছবি। এর আগে প্রথম ডাবড সিনেমা হিসাবে ১০০ কোটির ক্লাবে ঢুকেছিল ‘বাহুবলী: দ্য বিগিনিংস’-এর হিন্দি ভার্সন। এ বার ২০০ কোটি বাজেটের ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ কত কোটির পথ পার করবে তা অনুমান করতেও পারছে না সিনেমা বিশেষজ্ঞরা।

About admin

Check Also

‘জাপানে বাংলা সংবাদপত্রের ইতিহাস সংরক্ষণে ব্যতিক্রমী আয়োজন’

জাপান বাংলা প্রেসের নতুন সংখ্যা উন্মোচন, দুর্লভ পত্রিকা প্রদর্শনী ও সম্পাদক সম্মাননা টোকিও, ২৭ সেপ্টেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *