আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৫০ এ দাড়িয়েছে। এ ঘটনায় আহত অন্তত ৫০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। ফ্লোরিডা রাজ্যের কর্তৃপক্ষ জানায়, রোববার রাতে ক্লাবে অজ্ঞাত বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে। এসময় ক্লাবটিতে পার্টি চলছিল।
পুলিশ জানায়, এ সময় এক পুলিশ সদস্যের সঙ্গে বন্দুকধারীর গুলি বিনিময় হয়। পরে ক্লাবের ভেতরের লোকদের জিম্মি করে অজ্ঞাত ওই যুবক। ঘটনার প্রায় তিনঘন্টা পর ক্লাবটির ভেতরে ঢোকে পুলিশ। এসময় পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়।
কর্তৃপক্ষ ঘটনাকে সন্ত্রাসি হামলা বললেও, এতে অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক কোনো চক্রের সম্পৃক্ততা আছে কিনা তা স্পষ্ট করা হয়নি।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম