রজনীকান্ত বলে কথা! মুক্তির আগে কোনো না কোনো রেকর্ড গড়বেই। অগ্রিম টিকিট বিক্রিতে এরইমধ্যে রেকর্ড গড়ে ফেলেছে। এবার সিনেমাটির মুক্তির দিন (২২ জুলাই) বিশেষ ছুটির ঘোষণা দিয়ে উত্তাপ বাড়িয়ে দিল দক্ষিণ ভারতের কিছু প্রতিষ্ঠান। ‘কাবালি’ মুক্তির দিন চেন্নাই, বেঙ্গালুরু ও মেঙ্গালুরের একাধিক অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। একটি অফিসে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ২২ জুলাই সুপারস্টার রজনীকান্তের ‘কাবালি’ মুক্তি উপলক্ষে বিশেষ ছুটি ধার্য করেছে কর্তৃপক্ষ।
সঙ্গে আরো বলা হচ্ছে— অসুস্থতাজনিত ছুটি, মোবাইল বন্ধ ও গণ গরহাজিরা এড়াতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। মুক্তির আগেই আলোচিত সিনেমাটি পরিচালনা করেছেন পা রঞ্জিত। গ্যাংস্টার থ্রিলার ‘কাবালি’তে রজনীকান্তকে দুটি ভিন্ন বয়সী চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম