আজ ভোর ৪টার দিকে ১২ নম্বরের ইলিয়াস আলী মোল্লা বস্তিতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বস্তিটি ৭০ বিঘা জমিজুড়ে বিস্তৃত। বস্তিতে থাকা প্রায় সব ঘরই আগুনে পুড়ে গেছে। এসব ঘরে প্রায়
২৫ হাজারের মতো মানুষ বসবাস করতেন।
এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট কাজ করে সকাল সোয়া ৭টার দিকে আগুন
নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এখন পর্যন্ত এক নারীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাকে উদ্ধার করে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
বস্তিটিতে বেশির ভাগই পোশাক কারখানার শ্রমিকরা থাকতেন। প্রায় সবার ঘরেই পোশাকের ঝুট ও
প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে আসার রাস্তাগুলো এতই সরু যে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে অনেক সময় লেগে যায়। এর
পর তখন অনেক বাতাসও ছিল।
১২ মার্চ, ২০১৮
ঢাকা, বাংলাদেশ
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম