রিও অলিম্পিকের পুরুষ ফুটবলের ফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই আত্মবিশ্বাসের জ্বালানি পেল জার্মানি। শুক্রবার রাতে সুইডেনকে হারিয়ে নারীদের ইভেন্টে সোনা জয় করেছে জার্মানি। সুইডিশদের বিপক্ষে জার্মানদের জয় ২-১ ব্যবধানের। সোনা জয়ের মধ্য দিয়ে কোচ সিলভিয়া নেইডকে সেরা বিদায় জানাল জার্মানি। জার্মানি নারী দলের হয়ে ১১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে কোচ হিসেবেও দারুণ সফল ছিলেন সিলভিয়া। তবে অলিম্পিকের সোনা জয় সব কিছুকেই ছাপিয়ে গেল।
ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের প্রথম ১৭ মিনিটে ২-০ গোলে এগিয়ে গিয়ে শিরোপায় এক হাত দিয়ে রাখে জার্মানি। বিরতির দুই মিনিট পর বক্সের ভেতর থেকে কোনোকুনি শটে গোল করে জার্মানিকে এগিয়ে নেন জেনিফার মারোজান।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম