এতদিন রোদ-চশমা প্রখর রোদে চোখকে সুরক্ষিত রাখতো কেবল। সানগ্লাস রাতের বেলায় কোনদিন কাজে লাগতে পারে সে প্রশ্ন করোরই না থাকলেও অনুসন্ধানী মন কখনো যে থেমে থাকে না তার প্রমাণ দিলেন এক মার্কিন শিক্ষার্থী। তিনি রোদ-চশমা থেকে বর্মান প্রযুক্তি সময়ের অতি প্রয়োজনীয় সিঙ্গী মোবাইল ফোনে চার্জ দেওয়ার সহজ পদ্ধতি উদ্ভাবন করেছেন সবাইকে তাক লাগিয়ে দিলেন। ‘সিনেট’ নামক একটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটের এক প্রতিবেদনে এই সুখবরটি সম্পর্কে তথ্য জানিয়েছে।
আমেরিকার সানফ্রান্সিসকোর মিয়ামি অ্যাড স্কুলের শিক্ষার্থী শায়ালি কলাস্কার তাঁর প্রকল্পের অংশ হিসেবে গবেষণা করতে গিয়ে রোদ-চশমা থেকে স্মার্টফোন চার্জ দেবার এই পদ্ধতি আবিস্কার করেন।
এর আগে গবেষকেরা মোবাইল ফোন চার্জের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতির কথা বলেছেন। এতদিনকখনো টিশার্ট, জুতা বা নতুন নতুন প্রযুক্তির চার্জারের মাধ্যমে মুঠোফোন চার্জের কথা শোনা গেছে । আগুন থেকে শক্তি সংগ্রহ করে, মাইক্রোওয়েভ থেকেও ফোন চার্জ দেবার পদ্ধতির কথাও শোনা গেছে।
সব জানা কথা আর শোনা কথাকে টপকে শায়ালি কলাস্কার রোদ-চশমা থেকে স্মার্টফোন চার্জ দেওয়ার অভিনব পদ্ধতি বের করেছেন।
শায়ালির পদ্ধতিতে রোদ-চশমার ফ্রেমের দু’পাশে ছোট ছোট সোলার প্যানেল বসানো থাকে যা রোদ-চশমা ব্যবহারের সময় সৌরশক্তি জমা করে রাখে। যখন চশমা ব্যবহার করা হয় না তখন ফ্রেম আলাদা করে স্মার্টফোনের চার্জার হিসেবে তা ব্যবহার করা যায়।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম