দেশের মাটিতে রোলবল বিশ্বকাপে দাপটেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এইতো রোববার তারা উড়িয়ে দিল মিয়ানমারকে। প্রতিবেশী দেশকে ১১-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল স্বাগতিকদের পুরুষ দল। এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ১৯-১ গোলে বিধ্বস্ত করেছিল তারা। পরের ম্যাচে ভুটানের বিপক্ষে ৯-২ গোলের সহজ জয়।
রোববার সন্ধ্যায় আরেকটি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ পুরুষ দল। মিরপুর ইনডোরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ১৫মিনিটে। প্রতিপক্ষ ফিজি। টানা তিন জয়ের পর শিরোপাতেই চোখ থাকছে দলটির। কেননা, বিশ্ব রোলার স্কেটিংয়ের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে সপ্তম স্থানে। এখানে দাঁড়িয়ে শিরোপা স্বপ্ন তো দেখা যেতেই পারে। তাছাড়া দুর্দান্ত দাপট আত্মবিশ্বাসটাও বাড়িয়ে দিয়েছে তাদের।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম