আজ কয়েকজন উদ্যোগী তরুণ লংগদু’র শীতার্ত আদিবাসীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। উজনী চাকমা, ফরহাদ জামান জনি, হাসান কামরুল, মির্জা ফখরুল ইসলামসহ কয়েকজন উদ্দমী তরুণ মিলে শীতার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে এসে মানবিক দায়িত্ব পালনের অনুপ্রেরণা ছড়িয়ে দিলেন অন্যদের মাঝেও।
উজনী চাকমা জানান, আমরা যে পরিমাণ সহায়তা করতে পেরেছি তা জানাতেও কুন্ঠাবোধ করছি পাছে কম হয়ে যায়। আমরা বন্ধুরা পেরেছি, অল্প হলেও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে থাকতে। আমাদের দেওয়া কম্বলে ২৩০ জনের অধিক লোক এইবার শীতে উষ্ণতা পাবেন। এই অল্প কাজের বিনিময়ে আমরা পেয়েছি তাদের ‘ভালোবাসা’।
তরুণরা সিঙ্গেল কম্বল পরিবার প্রতি ২ টি করে এবং ডাবল কম্বল ১টি করে প্রায় ২২৪ টি পরিবারের নিকট কম্বল বিতরণ করেছেন।
ঢাকা।
প্রতিবেদক/ গোলাম মুস্তাফা
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম

