চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন হজ্বে যাবেন। আগামী ১১ ই জুলাই বুধবার আশকোনা হজ্ব ক্যাম্পে চলতি বছরের হজ্ব কার্যক্রম এবং আগামী ১৪ ই জুলাই শনিবার হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন দুটি ফ্লাইটে সরকারিভাবে ৮২১ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের সবার বাড়ি ভাড়া করাসহ হজযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথম দিনের সব হজযাত্রীকে ১০ জুলাই হজ ক্যাম্পে উপস্থিত থাকতে হবে। এ জন্য মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে উপস্থিতি নিশ্চিত করার কাজ চলছে।
এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা যায়, উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের ভিসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে সব হজযাত্রী সৌদি আরব যাবেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম