সৌদি আরবে তিন কোটি মানুষের বাস যার তিন ভাগের এক ভাগই অভিবাসী।এর মধ্যে রয়েছে লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিকও। কাজের খোঁজে যাওয়া এসব শ্রমিকদের অন্যতম আকর্ষণের বিষয়ই ছিলো সেখানে কর্মরত শ্রমিকদের আয় করা অর্থ দেশে পাঠানোর সময় কোন কর দিতে হয়না। কিন্তু সম্প্রতি বিশ্ব বাজারে তেলের মূল্য পড়ে যাওয়ায় দেশটিতে বাজেট ঘাটতি তৈরি হয়েছে। এর পর গত বছর নানা ধরনের সংস্কার ঘোষণা করা হয়েছে।
বাজেট ঘাটতি কমাতেই শ্রমিকদের অর্থ দেশে পাঠানোর সময় তাতে ছয় শতাংশ হারে কর আরোপের সুপারিশ করেছিলো দেশটির সুরা কাউন্সিল। সৌদি আরবে বসবাসরত তিন কোটি মানুষের তিন ভাগের এক ভাগই অভিবাসী। এই কাউন্সিল দেশটিতে খুবই সম্মানের স্থান দখল করে রয়েছে।
কিন্তু তার অর্থ এই নয় যে তাদের সুপারিশ সব সময় মেনে নেয়া হয়। শ্রমিকদের অর্জিত অর্থ দেশে পাঠানোর সময় তাতে এমন কোন কর আরোপ করা হবে না বলে জানিয়েছেন দেশটির অর্থ মন্ত্রণালয়।
তথ্যসূত্র : ইন্টারনেট
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম