প্রথমবারের মতো ঘোষণা করা হয়েছে ‘জিপি মিউজিক অ্যাওয়ার্ড’। মিউজিক স্ট্রিমিং ও ডাউনলোডের সাইট জিপি মিউজিকে ২০১৬ সালে প্রকাশিত শ্রোতা পছন্দের গানের ভিত্তিতে তৈরি করা হয়েছে শীর্ষ গান ও সঙ্গীতশিল্পীর তালিকা। জিপি মিউজিক সূত্রে জানা যায়, শ্রোতাদের ভোটে বেস্ট সিঙ্গেল অব দ্য ইয়ার ২০১৬ জিতে নিয়েছে মিনার রহমানের ‘ঝুম’, বেস্ট ড্যান্স সং অব দ্য ইয়ার বিভাগে সেরা হয়েছে প্রীতম ফিচারিং মমতাজ ও সাফায়েতের ‘লোকাল বাস’। আউটস্ট্যান্ডিং ডেব্যু অব দ্য ইয়ার জিতে নিয়েছেন প্রীতম হাসান। প্লে লিস্ট কিং অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন তাহসান
অন্যদিকে বেস্ট অ্যালবামের অ্যাওয়ার্ড জিতেছে প্রীতম ফিচারিং তাহসান ও অদিতের ‘প্রথম ভালোবেসে’ গানটি। স্পট লাইট ডিভা অব দ্য ইয়ার জিতে নিয়েছেন ন্যানসি। সারা বছর ধরে প্রকাশিত গানের জন্য তাকে নির্বাচন করা হয়েছে। বেস্ট ব্যান্ড অব ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে ‘আর্টসেল’। নির্বাচিত গানগুলোর মধ্যে ‘ঝুম’, ‘লোকাল বাস’ ও ‘প্রথম ভালোবেসে’ প্রকাশিত হয়েছে গানচিলের ব্যানারে। ন্যানসি ও তাহসানের গানগুলো একাধিক ব্যানারের মাধ্যমে বাজারে এসেছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম