মাত্র তিন দিন হলো মুক্তি পেয়েছে ‘বাহুবলী ২’। এর মধ্যেই বক্স অফিসের সব রেকর্ড ভেঙে বিশ্ব জুড়ে ছবিটির আয় ৫৪০ কোটি টাকা। নিঃসন্দেহে এ ছবি নিয়ে লেখা হবে নতুন ইতিহাস। জানা গেছে, প্রথম দিনেই ছবিটির আয় ছিল ১২১ কোটি টাকা। শুধু হিন্দি ভার্সনের আয়ই প্রথম দিন হয় প্রায় ৪০ কোটি টাকা। হিন্দি ভার্সনটির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে করণ জোহরের ধর্ম প্রোডাকশন। করণ টুইট করেন, ‘ঐতিহাসিক উইকেন্ড। তিন দিনে বাহুবলী ২-এর হিন্দি ভার্সনের আয় ১২৮ কোটি টাকা। আশার অতীত…।’
বিশ্ব জুড়ে প্রায় ৯ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। তার মধ্যে ভারতে প্রায় সাড়ে ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। এটাও রেকর্ড। শেষ পর্যন্ত হিসাবটা কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেও তাকিয়ে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি।
সূত্র : ইন্টারনেট
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম