প্রায় দশ বছর ধরে মেরি জেন পিয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি বিলাসবহুল হোটেল মিয়ামি কনরাড হোটেল বাসন ধোয়ার কাজ করে আসছেন । রবিবার দিনটি ছিল তার সাপ্তাহিক ছুটি।
তবে ছুটির দিনে মেরিকে কাজে যোগ দিতে বাধ্য করায় ১৭৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে হোটেল কর্তৃপক্ষকে!
ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, রবিবার করে মেরিকে কাজ করতে জোর করাতেই শাস্তি স্বরূপ এই ক্ষতিপূরণ দিতে হবে ওই হোটেল কর্তৃপক্ষকে।
মেরি জানিয়েছেন , ২০০৬ সালে এই হোটেলে কাজে যোগ দেওয়ার সময়েই তিনি জানিয়েছিলেন যে রবিবার করে চার্চে তার বিশেষ প্রার্থনা থাকে। তাই তার পক্ষে রবিবার কাজ করা সম্ভব নয়।
২০১৫ সাল পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ তার এই কথা মেনে নিয়েছিল। তবে এর পর থেকে হোটেল কর্তৃপক্ষ রবিবারে কাজ করার জন্য জোর করতে থাকে মেরিকে।
বেশ কয়েকবার কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করেও লাভ হয়নি বলে জানিয়েছেন তিনি। ২০১৬ সালের মার্চ মাসে হঠাৎ মেরিকে কাজ থেকে বরখাস্ত করা হয়। তারপরই আইনের দ্বারস্থ হন তিনি। এরপর গত সোমবার মেরির করা মামলার রায়ে আদালত দোষী সাব্যস্ত করে হোটেল কর্তৃপক্ষকে।
মেরির কাজের পাওনা ও মানসিক দ্বন্দ্বের ক্ষতিপূরণ হিসাবে মোট ২১ মিলিয়ন ডলার বা ১৭৫ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দিতে বলা হয় হোটেল কর্তৃপক্ষকে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম