আমেরিকাতে প্রথমবারের মতো শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। সেন্ট লুসিয়া জোকসের বিরুদ্ধে শনিবার মাঠে নামছে সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াশ। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়। চলতি সিপিএলের সেমিফাইনালে উঠেছে সাকিবের দল জ্যামাইকা। ৮ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দলটি। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ড্যারেণ স্যামির সেন্ট লুসিয়া।
সিপিএলে দুর্দান্ত খেলছেন সাকিব। যদিও প্রথমদিকে চেনা রূপে ঠিক নিজেকে খুঁজে পাচ্ছিলেন না তিনি। তবে দলটির শেষ তিন-চারটি ম্যাচে স্বরূপে ফিরে আসেন এই বাঁ-হাতি। এখন পর্যন্ত ব্যাট হাতে ১৩০ রান ও বল হাতে নিয়েছেন ৬টি উইকেট। একবার হয়েছেন ম্যাচ সেরা।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম