কপিল বনাম সুনীল লড়াইয়ের পরিণতি কী হবে? দীর্ঘ সময় ধরে চলা প্রশ্নের এমন উত্তর কি কেউ আশা করতে পেরেছিলেন? শেষ যা খবর তাতে কপিল শর্মার শোয়ের পরিবর্তে এবার সুনীল গ্রোভারকে কেন্দ্র করে নতুন শো আনতে চলেছে ‘সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন।’ এটাই সর্বশেষ খবর। এর আগে জানা গিয়েছিল, সুনীল নাকি এমন প্রস্তাব দিয়েছেন যে তিনি কপিলের শোয়ে কাজ করতে পারেন তবে তিনি কপিলের সঙ্গে কোনও কথা বলবেন না। এমন কী এক ফ্রেমে কপিলের সঙ্গে থাকতেও রাজি নন সুনীল।
প্রাইম টাইমের ওই শো ইতিমধ্যেই টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) হারিয়েছে। ওই শোয়ের মধ্যমণি কপিল হলেও সুনীল গ্রোভার একাধিক চরিত্রে অভিনয় করে রীতিমতো জনপ্রিয়। তার অভাব অল্প দিনেই বুঝে গিয়েছেন চ্যানেল কর্তারা। সুনীল গ্রোভার চাইলেও চ্যানেল কর্তৃপক্ষ তাকে ছাড়তে নারাজ। চ্যানেলের পক্ষে নাকি এমনও বলা হয়েছে যে ওই শো কপিলের নামে হলেও সেটা শুধু কপিলের নয়, চ্যানেল অনেক রুপি বিনিয়োগ করেছে।
চ্যানেলের এই যুক্তি শোনার পরে নাকি সুনীল গ্রোভার জানান, চুক্তি মতো তিনি চ্যানেলের অন্য অনুষ্ঠানে কাজ করতে রাজি। এর পরেই চ্যানেল নাকি সুনীল গ্রোভারকে এমন প্রস্তাবও দিয়েছে যে, কপিলের শো বন্ধ করে সেই জায়গায় সুনীল গ্রোভারের একটি শো নিয়ে আসা হবে। এই খবর যদি সত্যি হয় তবে এটা ভারতীয় টেলিভিশনে এক নতুন নজির তৈরি করবে। তৈরি হবে নতুন চ্যালেঞ্জ। সুনীল কি ছাপিয়ে যেতে পারবেন কপিল শর্মাকে?
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম