আবারও সোনার দাম বাড়ল। সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামী শনিবার থেকে নতুন এ দর কার্যকর হবে জানিয়ে বৃহস্পতিবার বাজুস এ সিদ্ধান্তের কথা জানায়। সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক জানান, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় তারাও দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, গত ১০ দিনে টাকা হিসেবে আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি সোনার দাম ৩ হাজার টাকা বেড়েছে। আর আমরা বাড়িয়েছি ১ হাজার ২২৫ টাকা। এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক বাজারে দাম না কমলে যদি নাও বাড়ে তাহলেও আরো ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হবে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ২৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৮ হাজার ৬০৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ৮২৮ টাকা।
শুক্রবার পর্যন্ত সারা দেশের জুয়েলার্সে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা, ১৮ ক্যারেট ৩৭ হাজার ৬১৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৬ হাজার ১২৮ টাকায় বিক্রি হবে। দাম বৃদ্ধির কারণে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ২২৫ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৭০০ টাকা বৃদ্ধি পাচ্ছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম