প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবিতে অনশনের ঘোষণা দিয়েছেন। সকল প্রাথমিক শিক্ষক সংগঠন একজোট হয়ে আগামী ২৩ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনশন কর্মসূচি পালন করবেন। উক্ত অনশন কর্মসূচিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মহাজোটের ব্যানারে নির্বাহী সভাপতি নাসরিন সুলতানার নের্তৃত্বে ২৩ সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু করবেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুনির হোসেন ও সাধারন সম্পাদক অজিত পাল এই অনশন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সারাদেশের সহকারী শিক্ষকদের অহব্বান জানিয়েছেন।
২০ ডিসেম্বর, ২০১৭
ঢাকা।
সূত্র: শিক্ষাবার্তা
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম