শনি ও রোববার ছুটির দিন দুটি ব্যস্ততার মধ্য দিয়ে কাঁটালো জাপান প্রবাসীদের। জাপানের রাজধানী টোকিও সহ আশেপাশের শহর গুলোতে প্রবাসীরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ দূতাবাস আয়োজন করে কাবাডি প্রতিযোগিতার।
টোকিওর নিশি সুগামো শহরের তাইশো বিশ্ববিদ্যালয়ের ক্রিয়া হলে অনুষ্ঠিত এই কাবাডি প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয় বিক্রমপুর রাইডার্স, জাপান। অংশগ্রহণকারি দল গুলো ছিলো বিক্রমপুর রাইডার্স, জয় বাংলা স্পোর্টস, চিবা বেঙ্গল টাইগারর্স এবং থাইসো ইউনিভার্সিটি রাষ্ট্রদূত রাবাব ফাতেমা বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
সে সময় কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কাবাডি খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে।
তথ্য ও ছবিঃ মোল্লা দেলোয়ার হোসেন
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম
