ঢাকা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য (ভিসি) মনিরুজ্জামান মিঞা চলে গেলেন না ফেরার দেশে। রাজধানীর স্কয়ার হাসপাতালে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্কয়ার হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাদ হোসেন তপু এই শিক্ষাবিদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
শিক্ষাবিদ মনিরুজ্জামান মিঞার জন্ম ১৯৩৫ সালে ভারতের মুর্শিদাবাদে। তিনি ১৯৯০ সালের ২৪ মার্চ থেকে ১৯৯২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ঢাবির ভিসির দায়িত্ব পালন করেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম