সিরিজ বোমা হামলার পরে শ্রীলংকায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে থাকতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
রোববার (২১ এপ্রিল) বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, বোমা হামলায় এখন পর্যন্ত কোনো বাংলোদেশির হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, আমাদের মিশনে একটি হটলাইন খোলা হয়েছে, যেন শ্রীলংকায় অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারে। আমরা বাংলাদেশিদের নিরাপদে থাকতে বলেছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের নির্দেশনা মেনে চলতে বলেছি। মূলত, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাই যেন ঘরে থাকে, সেটাই বলেছি আমরা।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম