শ্রীলঙ্কায় ছয়টি স্থাপনায় ভয়াবহ বোমা হামলার পর আবারো একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী কলম্বোর কাছের দেহিওয়ালা এলাকায় সপ্তম এই বিস্ফোরণে অন্তত দু’জন নিহত হয়েছে বলে ফরাসী বার্তা সংস্থা এএফপি।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স স্থানীয় পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে রোববার সকালের দিকে রাজধানী কলম্বোর তিনটি বিলাসবহুল হোটেল ও তিনটি গীর্জায় মোট ছয়টি বিস্ফোরণ হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৮৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো চার শতাধিক।
ইস্টার সানডের সকালে কলম্বোর বিলাসবহুল সিনামুন গ্রান্ড, শাঙ্গরি-লা ও কিনসবুরি হোটেল ও কলম্বোর সেন্ট অ্যান্থনি গীর্জা, নেগোমবোর সেন্ট সেবাস্তিয়ান গীর্জা ও বাত্তিকালোয়ার জিওন গীর্জায় ওই হামলা হয়েছে। দেশটির পুলিশের প্রধান বলেছেন, তিনি এই হামলার ব্যাপারে ১০দিন আগেই সরকারকেই সতর্ক করে দিয়েছিলেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম