বগুড়ার শাজাহানপুরে পরিত্যাক্ত অবস্থায় কয়েক বস্তা ছেঁড়া টাকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার খাওরা ব্রিজের নিচে ময়লার ভাগার থেকে বস্তাভর্তি টাকাগুলো উদ্ধার করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, সকালে কয়েকটি বস্তায় বিপুল পরিমাণ ছেঁড়া টাকা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ টাকাগুলো উদ্ধার করে।
এখানে ১০০, ৫০০ ও ১০০০ টাকার ছেঁড়া নোট আছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার খাউড়া ব্রিজের পূর্ব দিকের সড়ক ও পাশের ডোবায় এমন চিত্র দেখা গেছে।

এ ব্যাপারে শাজাহানপুর থানা পুলিশের ওসি আজিমুদ্দিন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নষ্ট নোট মেশিনে টুকরা টুকরা করে বস্তাভর্তি করে ফেলা দেয়া হয়েছে। তবে নিশ্চিত হতে তদন্ত চলছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম