রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে যুবলীগের সপ্তম কংগ্রেসের প্রথম অধিবেশন।
শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে বেলুন ও পায়রা উড়িয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এ কংগ্রেসের উদ্বোধন করেন দলীয় প্রধান শেখ হাসিনা।
সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকেন শাহবাগে। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্বিতীয় অধিবেশনে নতুন নেতা নির্বাচন করা হবে। এতে স্বচ্ছ ও যোগ্য নেতৃত্ব আসবে বলে আশাবাদ যুবলীগ নেতাকর্মীদের।
সংগঠনটির সর্বশেষ জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় ২০১২ সালে। এবারের কংগ্রেসে গঠনতন্ত্রে যুবলীগের বয়সসীমা ৫৫ বছর নির্ধারণসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম