করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১৬ মার্চ) দুপুরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। তার প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে আমরা আগামী ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম