বাংলাদেশিদের জন্য আমিরাতের শ্রমবাজার প্রায় সাত বছর পর আবারও উন্মুক্ত হতে যাচ্ছে। ভিসার আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া শেষ হলেই আরব আমিরাতে শ্রমবাজার আবার উন্মুক্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে সোমবার স্থানীয় সময় বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম। আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রী সাইফ বিন জায়েদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম