নিউইয়র্ক টাইমস, রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নালের পর এবার ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের পত্রিকা ওয়াশিংটন পোস্ট এবং ব্রিটেনের গার্ডিয়ান পড়ার সুযোগও বন্ধ করে দিয়েছে চীন সরকার। খবর ওয়াশিংটন পোস্ট ও বিজনেস ইনসাইডার।
খবরে বলা হয়েছে, শেষ যে কয়টি ইংরেজি নিউজ ওয়েবসাইটে চীনের মূলভূখণ্ডের বাসিন্দারা দেখতে পারতেন, তার মধ্যে ওয়াশিংটন পোস্ট এবং গার্ডিয়ান অন্যতম। কিন্তু এবার নিউইয়র্ক টাইমস, রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নালের পাশাপাশি এ দুটি ইংরেজি নিউজ সাইটও বন্ধ করে দিয়েছে চীন সরকার।
গত ৪ জুন তিয়ানআনমেন স্কয়ারের দমনাভিযানের ঘটনার ৩০ বছর পূর্তিকে কেন্দ্র করে সম্প্রতি চীন সরকার সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত ছবি ও শব্দ ‘ব্লক’ করতে শুরু করে। ১৯৮৯ সালের ওই দমনাভিযানের সঙ্গে সম্পর্কিত সব কিছু মুছে দিতে বা আটকে দিতে চীন রোবট সেন্সর ব্যবহার করছে বলে বিজনেস ইনসাইডার জানিয়েছে।
এছাড়া দেশটিতে অনেক আগে থেকেই ফেসবুক, টুইটার, ইউটিউব ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও বন্ধ করে রেখেছে চীনা সরকার।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম